ব্যাক্তিগত দর্শন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্যাক্তিগত দর্শন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

রাষ্ট্রদ্রোহিতা কোন যুক্তিতে অপরাধ হয় ?

একজন নাগরিক দেশকে কি দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশ তার নাগরিককে কি দিয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। সন্তান বাবা-মাকে কি দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ না, বাবা-মা সন্তানকে কি দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। অনেক সময় বাবা মা অর্থের অভাবে সন্তানকে অনেক কিছু দিতে পারে না। দেশ গরীব হলে দেশও তার নাগরিককে অনেক সুযোগ সুবিধা দিতে পারে না; অনার্সের বিষয়ভিত্তিক চাকরী দিতে পারে না, গবেষণার সুবিধা দিতে পারে না, ভাল মানের Education provide করতে পারে না। ...... এতে আমার কোন আপত্তি নাই। আপত্তি তখন যখন বাবা মা ( দেশ ) তার সন্তানের ( নাগরিকদের ) স্বাভাবিক বিকাশ ও উন্নতিকে বাধাগ্রস্থ করে উল্টোপাল্টা আইন বানিয়ে এবং মাঝেমধ্যে সন্তানের সামান্য ভালর জন্য বিশাল ক্ষতি করে ফেলে ( তুচ্ছ বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সুন্দরবন ধ্বংস করে ফেলা )।

দেশ কি দিয়েছে সেটাই যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু বাংলাদেশকে ভালবাসার কোন কারণই নাই। কেননা বাংলাদেশ আমাদের কিছুই দেয়নি। একটা অসভ্য জাতি উপহার দিছে। দুঃখ পেলে বা রাগ উঠলে সরি। কিন্তু যে জাতি লিঙ্গসমতায় বিশ্বাস করে না ( পুরুষদের চেয়ে নারীদের বেশী সুযোগ, সুবিধা, সম্মান দেয়া ), যে জাতি ধর্মানুভূতিকে গুরুত্ব দেয়, যে জাতি বিজ্ঞানীদের জাতির জনকের সমান মর্যাদা দেয় না, যে জাতি গুণী ব্যক্তির গুণের কদর করতে জানে না, যে জাতির ছাত্ররা ( ছাত্রলীগ ) শিক্ষাঙ্গনে মারামারি করে এবং শিক্ষকের গায়ে হাত তোলে, যে জাতি রাস্তায় লুঙ্গি তুলে প্রাকৃতিক কাজ সারতে বসে পড়ে, যে জাতির মেধাবী শিক্ষার্থীরা মেধার চর্চা ছেড়ে মুখস্তবিদ্যার (BCS) পথ ধরে, যে জাতি বিজ্ঞান শিক্ষক হবার জন্য বাংলা ব্যকরণ জানা মাথা পেতে মেনে নেয়, যে জাতি মৃত্যুদন্ডের মত অমানবিক আইন সাপোর্ট করে, যে জাতি অপ্রিয় সত্যি কথা সহ্য করতে না পেরে রাষ্ট্রদ্রোহিতার অযৌক্তিক আইন বানিয়ে রাখছে সেই জাতি কিভাবে সভ্য হয় - আমাকে ব্যাখ্যা করে বুঝান। 
Explain, Explain. 

একটা কারণ দেখান বাংলাদেশকে ভালবাসার জন্য। বাংলাদেশ আমার খাওয়া পড়ার খরচ দিচ্ছে না। আমি নিজের যোগ্যতায় ফ্রীল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করি। যখন বাবা মায়ের পয়সায় চলতাম, তখনও দেশ বা রাষ্ট্র ফ্রী ফ্রী আমার বাবা মাকে বেতন দিত না। কাজ করেই রাষ্ট্র থেকে বেতন আদায় করে নিত। সব রাষ্ট্রেই একই সিস্টেম। এইজন্যই তো প্রশ্ন আছে - যেকোন রাষ্ট্র তার নাগরিকের জীবনে কোন উপকারটা করছে যে রাষ্ট্রকে ভালবাসতে হবে ? এই প্রশ্ন শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, পৃথিবীর সকল রাষ্ট্রের ক্ষেত্রেই প্রযোজ্য। 

আমি যা বুঝাতে চাচ্ছি তা হল - রাষ্ট্রদোহিতাকে অপরাধ হিসেবে গণ্য করবেন না। পৃথিবীর সব দেশেই এটা অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু আমরা অন্য দেশের ভাল রীতি, ভাল আইন গ্রহণ করব। বাজে আইন গ্রহণ করব না। একটা মানুষ চাইলে তার রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সংবিধানের বিরুদ্ধে যেতেই পারে। এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। 

পৃথিবীতে কোন রাষ্ট্র থাকাই উচিত নয়। সব দেশ মিলে একটা বিশ্বরাষ্ট্র গঠন করা উচিত। কোন মানুষ কেন নিজের দেশকে জন্মভূমি ভাববে ? পুরো পৃথিবীকে জন্মভূমি ভাবলে সমস্যা কি ? জানি দুনিয়া এভাবে চলে না কিন্তু দুনিয়া ভবিষ্যতে এভাবেই চলবে। দেখেন না ? ইউরোপিয় ইউনিয়ন অধিভূক্ত দেশগুলোয় মধ্যে যাতায়তে পাসপোর্ট লাগে না। সার্কভূক্ত দেশগুলোয় পাসপোর্ট কেন লাগে ? পৃথিবী এখন Globalization এর পথে হাটছে। এখন এসব ফালতু সার্বভৌমত্ব নিয়ে পড়ে থাকলে হবে ? জাতিসংঘে বিশ্বরাষ্ট্র গঠন করার জন্য প্রস্তাব রাখুন। পঞ্চাশ বছর লাগুক আর একশ বছর লাগুক। বিশ্বরাষ্ট্র তো হবেই। আপনি যদি প্রথম প্রস্তাব রাখেন, তবে বাংলাদেশেরই সুনাম বাড়বে।      

রবিবার, ২০ জুলাই, ২০১৪

হায়রে মহাপুরুষ


ভিনসেন্ত ভ্যান গখ একজন ওলান্দাজ চিত্রশিল্পী। রুক্ষ সৌন্দর্য এবং আবেগময় সততার প্রকাশ এবং সপ্রতিভ রং ব্যবহারের কারণে তার চিত্রকর্ম বিখ্যাত হয়েছিল এবং বিংশ শতাব্দীর শিল্পকলায় সদূরপ্রসারী ভূমিকা রেখেছিল। কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন, তখন তাঁর চিত্রকর্মকে একমাত্র তিনি নিজে ছাড়া কেউ দাম দিত না, এমনকি তাঁর নিজেরও কোন মূল্য ছিল না তৎকালীন জনসাধরণের কাছে। হোটেলে ড্রিঙ্ক করার পর যখন তিনি পয়সা দিতে পারতেন না, তাঁর অমূল্য painting বিক্রি করতে চাইতেন। কিন্তু কেউ তার আঁকা ছবি কিনতে চাইত না। তার সময়ের কারোর কাছেই তাঁর আঁকা ছবি ভাল লাগত না। সাধারণ মানুষ তাকে পাগল ভাবত, ছোট ছেলে-মেয়েরা তাকে দেখলে পাথর ছুড়ে মারত। দীর্ঘ হতশা, বিষন্নতা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল; যার দরুণ এই মহান মানুষটি 1890 সালের জুলাই মাসের 29 তারিখ মাত্র 37 বছর বয়সে আত্মহত্যা করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁর শিল্পকর্ম নিলাম করা হলে অতি উচ্চমূল্য পাওয়া যায়। তাঁর আঁকা বেশ কিছু ছবি পৃথিবীর সবচেয়ে দামী শিল্পকর্মগুলোর মধ্যে গন্য করা হয়।

একটা ইংরেজী Science fiction tv serial ''Doctor Who'' তে ঐ সিরিয়ালের প্রধাণ চরিত্র Doctor তার টাইম মেশিনে করে অতীতে গিয়ে চিত্রকর ভিনসেন্তের সাথে দেখা করে এবং কিছু সময়ের জন্য তাঁকে বর্তমানে নিয়ে আসে এটা দেখানোর জন্য যে আজ তাঁর paintings এর কিরকম কদর হচ্ছে ? ফ্রান্সের এক জাদুঘরে ইতিহাসের সবচয়ে অসাধারণ চিত্রকর্মগুলো দেখানো হচ্ছিল, একজন লোক দর্শনার্থীদের ঘুরিয়ে ঘুরিয়ে ভিনসেন্তের paintings দেখাচ্ছিলেন। সেই লোককে যখন জিজ্ঞেস করা হয় যে ভিনসেন্ত সমন্ধে তার ধারণা কি, তখন তিনি বলেন, ''ভিনসেন্ত ভ্যান গখ হলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিত্রকর। উনার রং চালনা অসাধারণ। উনি তাঁর জীবনের ব্যাথাকে রূপ দিয়েছেন আনন্দময় সৌন্দর্যে। ব্যাথাকে কবিতায় রূপ দেয়া যত সহজ, ছবিতে রূপ দেয়া অত সহজ নয়। হয়ত এরকমটা আগে কেউ কখনো করেতে পারেনি। আমার দৃষ্টিতে ভিনসেন্ত ভ্যান গখ শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ আর্টিস্টই নয়, তিনি পৃথিবীতে যত মহাপুরুষ আসছে তাদের মধ্যেও একজন।'' .................এই কথা শোনার পর time travel করে আসা ভ্যান গখ নিজেকে আর আটকাতে পারে নাই, কাঁদতে কাঁদতে জাদুুঘরের সেই লোকটাকে জড়িয়ে ধরছে এবং ধন্যবাদ জানিয়েছে। আমি পর্যন্ত এই দৃশ্য দেখে কেঁদে দিছি।
 আগে অনেক সামাজিক সিনেমা দেখে আমর চোখে জল আসছে, কিন্তু কোনদিন যে Science fiction দেখেও আমার চোখে জল চলে আসবে এটা আমি সপ্নেও ভাবতে পারি নাই। কিন্তু এটা তো just একটা টিভি সিরিয়াল। যদি সত্যি সত্যি এরকম করা যেত। পৃথিবীর সেই সমস্ত স্মরণীয় ব্যক্তি, জীবিত অবস্থায় যাদের ভাগ্যে অবজ্ঞা, ঘৃণা, নিন্দা, অপমান আর অবহেলা ছাড়া কিছুই জোটে নাই কিন্তু মৃত্যর পর তাদের পায়ের ধুলা মাথায় নিতে পারলে মানুষ নিজেকে ধন্য মনে করে এমনই মহামানব বনে গেছে তারা। এদের সবাইকে যদি টাইম মেশিনে করে কিছুক্ষণের জন্য বর্তমানে নিয়ে এসে দেখানো যেত যে আজ তারা জনমানুষের মনে কোন অবস্থানে আছে, তাহলে হয়ত মৃত্যুর পূর্বে তাদের যন্ত্রনা খানিকটা হলেও কম হত।

শনিবার, ১৯ জুলাই, ২০১৪

ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি

আমাদের সমাজে একটা প্রচলিত রীতি আছে যে wife সবসময় husband এর চেয়ে বয়সে ছোট হবে আর husband হবে wife এর চেয়ে বয়সে বড়। কিন্তু আমার প্রশ্ন হল কেন ? হ্যা এটা আমি জানি যে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক দ্রুত mature হয়। হয় তো হোক। তাই বলে maturity ( দুইজনের ) সমান হওয়ার জন্য একটি মেয়েকে অপেক্ষাকৃত বেশী বয়সের ছেলের সাথে কেন বিয়ে দিতে হবে ? সবসময় husband কেই কেন wife এর চেয়ে বেশী mature হতে হবে ? স্ত্রী যদি স্বামীর চেয়ে বেশী পরিণত হয় তো সমস্যা কি ? আমি সবসময় চাই যে আমার স্ত্রী বা গার্লফ্রেন্ড আমার চেয়ে বয়সে বড় হোক, আমার চেয়ে বেশী mature হোক। কেন ? কারণ, স্ত্রী বা প্রেমিকা যদি বয়সে ছোট বা সমান হয় তাহলে তার স্বামী বা প্রেমিককে তার ন্যাকামি সহ্য করতে হবে। সে শুধু বায়না ধরবে, ''ওগো আমাকে এটা কিনে দাও, ঐটা কিনে দাও।'' কিন্তু স্বামীর চেয়ে বয়সে বড় হলে সে তার স্বামীর অবস্থা ( আর্থিক, মানসিক, সামাজিক ) বুঝতে পারবে অপেক্ষাকৃত বেশী। বয়সে বড় হওয়ার দরুণ তার অভিজ্ঞতাও বেশী হবে, ফলে স্বামী সহজেই বিভিন্ন বিষয়ে বেশী অভিজ্ঞতাসম্পন্ন wife এর কাছ থেকে পরামর্শ নিতে পারবে। তাছাড়া, সবচেয়ে বড় সুবিধা হল - ''সমবয়সী বা বয়সে ছোট wife এর কাছ থেকে হয়ত শুধু ভালবাসাই পাওয়া যায়, কিন্তু wife বয়সে বড় হলে তাঁর কাছ থেকে ভালবাসার পাশাপাশি স্নেহ, মমতা বোনাস পাওয়া যায়।'' এটা হল আমার যুক্তি। এখন কথা হল যে, ''মায়ের কাছ থেকে যে স্নেহ মমতা পাওয়া যায় তাতে পোষায় না, স্ত্রীর কাছ থেকেও দরকার হয়।'' আমার এক বন্ধু বলছিল যে wife বয়সে বড় হলে তুমি যা আশা করছ তার উল্টাটাও হতে পারে, সে তোমাকে স্নেহ ভলবাসা না দিয়ে শাসনও করতে পারে। আমি তাকে বলেছি, ''নাহ, এমনটা হবে না, আমার স্ত্রী আমার চেয়ে বড় হওয়ার দরুণ আমাকে স্নেহ ভালবাসা দিতে পারে কিন্তু তারপরও সে অবশ্যই আমাকে শ্রদ্ধা করবে। after all, আমি তার পতি। তাছাড়া, ইসলাম ধর্মের নবী হযরত মুহম্মদ ( স ), শচীন টেন্ডুলকার, অ্যালবার্ট আইনস্টাইন এদের সবার স্ত্রীই তাদের চেয়ে বয়সে বড় ছিল। এটা তো জানই যে প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে, আর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বেশীরভাগ সফল পুরুষের স্ত্রীই তাদের চেয়ে বয়সে বড়।'' এই কথা শোনার পর বন্ধুটি আর কিছু বলল না। কোন এক মহাপুরুষ বলছে যে, বিয়ে হল আসলে একটি মেয়ের দ্বারা এমন একটি ছেলেকে adopt করা যে কিনা এখন আর তার বাবা-মা দ্বারা নিয়ন্ত্রিত হয় না ( কথাটুকু আমর এক বান্ধবীর status হতে সংগৃহীত )। জিরো টু ইনফিনিটির স্বাস্থ্য সাময়িকী (হেলথ জিরো টু ইনফিনিটি )  র প্রথম সংখ্যায় একটা ছোট্ট article ছিল অনেকটা এরকম - ''মানুষ ছাড়া অন্য প্রাণী বাচ্চা জন্ম দেয় মৃত্যুর আগ পর্যন্ত। মানুষের ক্ষেত্রে তা হয় না। বয়সের একপর্যায়ে এসে নারীর সন্তান জন্মদানের ক্ষমতা হারানোর পিছনে পুরুষই দায়ী। কারণ, পুরুষেরা সাধারণত জীবনসঙ্গী হিসেবে কম বয়সী মেয়েদের পছন্দ করে। এর প্রভাব পড়েছে নারীর সন্তান জন্ম দেয়ার সামর্থ্যের উপর। ধীরে ধীরে এমন ভাবনা প্রতিষ্ঠিত হয়েছে যে বয়স্ক মহিলাদের সন্তান জন্ম দেয়ার প্রয়োজন নেই, তারা তাদের নাতি-নাতনীদের নিয়েই ব্যস্ত থাকতে পারেন। এই ধরণের মানসিকতা চর্চার ফলে জিনগত পরিবর্তন ঘটেছে। তাই এখন মাঝবয়সেই নারী সন্তান জন্মদানের ক্ষমতা হারায়।''      .............................
তো, এই হল কাহিনী। এই যদি কাহিনী হয় তবে তবে কেন আমি আমার চেয়ে বয়সে বড় কাউকে ভালবাসতে পারি না ? কেন আমি আমার চেয়ে বয়সে বড় কোন মেয়েকে জীবনসঙ্গীনী করার সপ্ন দেখতে পারি না ? কেন কোন মেয়ে তার চেয়ে বয়সে ছোট Husband চায় না ? why ? আর যদি আমি আমার চেয়ে বয়সে বড় কোন মেয়েকে পছন্দ করি, তবে আমি নিশ্চয়ই তাকে প্রেমিকা হিসেবে যতটুকু সম্মান দেয়া উচিত তার চেয়ে বেশী সম্মান দিব না। তাই না ? তা সে যতই আমার চেয়ে বয়সে বড় হোক না কেন ? আর আমি যদি আমার girlfriend কে অর্থাৎ আমার চেয়ে বয়স্কা মেয়েটাকে প্রেমিকা হিসেবে সম্মান দেয়া ছাড়া বয়সে বড় হওয়ার কারণে কোন extra সম্মান না দিই তাহলে তার বন্ধুবান্ধবদেরকে কেন দিব ? আমি কেন আমার বয়স্কা girlfriend র বন্ধুবান্ধবদের নিজের বন্ধু ( সমবয়সী ) হিসেবে ভাবব না ? আমি যদি তাকেই সিনিয়রিটি না দিই তবে তার বন্ধুদেরকে কেন দিব ? এই হল আমার প্রশ্ন। আমি ক্লাস 7 এ পড়ার সময় জীবনে প্রথম প্রেমে পড়েছিলাম আমার চেয়ে বয়সে 5 বছরের বড় একটা মেয়ের। তার নামটা আমি বলব না, শুধু এটুকু বলব যে সে আমার জীবনের প্রথম ভালবাসা। যাই হোক, আমি মনে করি এই ''সিনিয়র-জুনিয়র'' ব্যাপারটা ফালতু একটা ব্যাপার। অনার্স 1st year থেকে শুরু করে last year পর্যন্ত সবাই বন্ধু। কিসের সিনিয়র আর কিসের জুনিয়র। এই ''আপনি, তুমি, তুই'' অপরকে সম্বোধনের এ ব্যাপারটা হল বাংলা ভাষা এবং সংস্কৃতির সর্বাপেক্ষা জঘন্যতম ব্যাপার। হ্যা, আমি আমর নিজের দেশ, ভাষা, সংস্কৃতি সবকিছুকেই ভালবাসি তবে নিজের সংস্কৃতির মধ্যে যদি কোন খারাপ দিক থাকে, তবে সেটাকে খারাপ বলাটা নিশ্চয়ই অন্যায় নয়। এটা কখনোই জরুরী নয় যে, আমি দেশের মাটিতে জন্মাইছি সে দেশের সে মাটির সে ভাষার সে সংস্কৃতির সবকিছুই যে ভাল লাগতে হবে এমন কোন আইন নিশ্চয়ই নাই। কোন জিনিস খারাপ লাগলেও কি জোর করে ভাল লাগাব নাকি ? এটা ঠিক যে, অপরিচিত ব্যাক্তিদের অবশ্যই আপনি বলেই সম্বোধন করা উচিত। তারপরও আমি বলব, এর চেয়ে ইংরেজীই ভাল ''আপনি তুমি'' র বালাই নাই, সব you দিয়া কাজ চালায়। এটাই Better.

আর তাছাড়া অন্য সবার মত আমি সংকীর্ণমনা নই যে শুধু বাংলাদেশকে নিজের জন্মভূমি ভাবব, পুরা পৃথিবীই আমার জন্মভূমি, পৃথিবী কি বলি সমস্ত সৌরজগৎ এমনকি আকাশগঙ্গা গ্যালাক্সি পর্যন্ত আমর Birthplace. নিজের ভাষার প্রতি আমার যতটুকু শ্রদ্ধা, অন্য গ্রহের কোন ভিনগ্রহী প্রাণীর ভাষার প্রতিও ঠিক ততটুকুই শ্রদ্ধা। আমি সাধারণ মানুষের মত অত ক্ষুদ্র স্কেলে চিন্তা করি না, বিশাল স্কেলে চিন্তা করি - এটাকে যদি কেউ অপরাধ হিসেবে নেয়, তাহলে আমার কিছুই করার নাই।